
বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। রেমাক্রী ইউনিয়ন পরিষদ সদস্য হ্লাথোয়াইপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ উটিং মারমা রেমাক্রী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উহ্লাচিং পাড়ার বাসিন্দা অংখোয়াইচিং মারমার ছেলে।
ইউপি সদস্য হ্লাথোয়াইপ্রু মারমা জানান, উটিং মারমার বাবা অংখোয়াইচিং মারমাসহ ৫-৬ জন দোকানের কাজ শেষে প্রতিদিনের মতো নাফাখুম জলপ্রপাতের সামান্য ওপরের অংশ থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে যাচ্ছিলেন। নৌকার চালক ইঞ্জিন চালু করে নৌকা ঘোরানোর সময় হঠাৎ নৌকাটি পানিতে ডুবে যায়। এ সময় শিশু উটিং মারমা নিখোঁজ হয়। নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
হ্লাথোয়াইপ্রু মারমা আরও জানান, বিষয়টি থানচি ফায়ার সার্ভিস ও প্রশাসনকে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা নদী ও আশপাশের এলাকায় শিশুটির সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম মৃধা বলেন, ইউপি সদস্যের মাধ্যমে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়েছেন। শুক্রবার সকালে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করবে।
নাফাখুম জলপ্রপাত থানচি উপজেলা সদর থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্গম এই পর্যটনকেন্দ্রে যাতায়াতের জন্য নদীপথ ছাড়া বিকল্প কোনো পথ নেই।

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
১৮ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে অভিযান চালায় পুলিশ।
২৬ মিনিট আগে
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৪২ মিনিট আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
৪৩ মিনিট আগে