
পুলিশের অস্ত্র ছিনতাই করে বান্দরবানের রুমার সোনালী ব্যাংকে লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের রেশ কাটতে না কাটতেই থানচির সোনালী ও কৃষি ব্যাংকে শাখায় সশস্ত্র হামলা চালিয়ে অর্থ লুট করেছে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার বেলা সাড়ে ১২টার পর থানচির সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় কেএনএফে ৩০ জনের সশস্ত্র দল হামলা চালায়। ঘটনার সময় আতংকে উপজেলার সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীসহ স্থানীয়রা পালিয়ে যায়।
ঘটনার পর উপজেলাটির বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকে পালিয়ে সাঙ্গু নদীর তীরে আশ্রয় নিয়েছে। তবে কাউকে মারধর ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া যায়নি।
থানচি সোনালী ব্যাংকের ম্যানেজার শামসুল হুদা ও কৃষি ব্যাংকের ম্যানেজার হ্লাচিং থোয়াই জানান, ৩০ জনের একটি দল সশস্ত্র পোষাক পরে হামলা করে। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত তৎপরতার কারণে তারা দ্রুত স্থান ত্যাগ করে।
থানচির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘সোনালী ও কৃষি ২টি ব্যাংকে লুট হয়েছে। তবে টাকার পরিমাণটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফাঁকা গুলি বর্ষণ করে বাজারের লোকজনদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।’
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কেএনএফের ৫০-৬০ জনের সশস্ত্র দল রুমার সোনালী ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে ব্যাংকের পাহারায় থাকা পুলিশ, আনসার সদস্যদের দুটি সাব-মেশিন গান ও এর ৬০ রাউন্ড গুলি, আটটি চাইনিজ রাইফেল ও এর ৩২০ রাউন্ড গুলি এবং চারটি শর্টগান ও ৩৫ রাউন্ড গুলি লুট করে তারা। এসময় ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পর ১৪ ঘন্টা পার হলেও ব্যাংকের ম্যানেজারকে উদ্ধার করা যায়নি। এখনও কোনো মামলাও হয়নি। পরপর দুদিন ব্যাংক লুটের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংকের পাশাপাশি ফের আলোচনায় এসেছে কেএনএফ।
এর আজ বুধবার (৩ এপ্রিল) সকালে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
রুমা ও থানচির ঘটনা নিয়ে আইজিপি বলেন, ‘তারা পুলিশ ও আনসারের অস্ত্র নিয়েছে, ম্যানেজারকে নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সক্ষমতা রয়েছে, কোনো ঘাটতি নেই, তাদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক বলেন, ‘আমরা একটু অসুবিধায় রয়েছি। এই ঘটনার পর সিআইডিসহ সব সংস্থা একযোগে কাজ করছে, সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছি, এখনও আতংকিত হওয়ার মতো কিছুই নেই।’
এদিকে বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় কৃষি ও সোনালী ব্যাংকে ঘটনার পর রুমা ও থানচি উপজেলায় পর্যটকবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। জেলার অন্য ৫টি উপজেলার ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানসহ উপজেলারগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের ভেসে এসেছে মৃত ইরাবতী প্রজাতির ডলফিন। আজ রোববার (১২ জুলাই) বিকেলে জোয়ারের পানিতে কুয়াকাটা সৈকতের জাতীয় উদ্যান-সংলগ্ন এলাকায় ডলফিনটির মরদেহ ভেসে আসে।
৬ মিনিট আগে
ভাঙনে ভান্ডারবাড়ি ইউনিয়নের বৈশাখী, রাঁধানগর, বথুয়ারভিটা, নিউ সারিয়াকান্দি, আটারচর পুকুরিয়া, ভূতবাড়ি, কৈয়াগাড়ি বানিয়াজানসহ প্রায় ৯টি গ্রাম ধুনটের মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে।
১২ মিনিট আগে
পটুয়াখালীর দুমকী উপজেলার একটি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ সাড়ে ছয় বছরেও শেষ হয়নি। কেবল কয়েকটি কলাম করে কাজ ফেলে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনটি নির্মাণের কথা ছিল।
২৪ মিনিট আগে
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকায় কপোতাক্ষ নদের ওপর নির্মিত কাঠ ও বাঁশের একটি সাঁকো ভারী বৃষ্টি ও প্রবল স্রোতের চাপে ভেঙে গেছে।
২৮ মিনিট আগে