
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক তরুণকে পাথর দিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ৩৬ ঘণ্টা পর উপজেলার তারাছা খালের বেক্ষ্যংপাড়া এলাকা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রোয়াংছড়ি থানার পুলিশ। নিহত ব্যক্তি হলেন ৪ নম্বর নোয়াপতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খক্ষ্যংপাড়ার বাসিন্দা শৈচনু মারমার ছেলে উথোয়াইশৈ মারমা (১৮)।
এই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। তাঁরা হলেন ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শীলবান্ধাপাড়ার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সিংনুমং মারমার ছেলে উনুসিং মারমা (২৬) এবং একই পাড়ার বাসিন্দা লোওয়াইসামং মারমার ছেলে হ্লাথোয়াইহ্রী মারমা (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরের দিকে স্থানীয় কিছু লোক উথোয়াইশৈ মারমাকে হত্যার বিষয়টি লোকমুখে শুনে ইউপি সদস্য অংসিংনু মারমাকে অবগত করেন। ইউপি সদস্য এ ঘটনা নিহত ব্যক্তির বাবা শৈচনু মারমাকে জানালে তিনি ছেলেকে খুঁজতে ছুটে যান ঘটনাস্থল শীলবান্ধায়। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারেন, গতকাল গভীর রাতে তাঁর ছেলেকে পাথরের আঘাতে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এরপর তিনি আজ সকালে রোয়াংছড়ি থানায় অভিযোগ করেন।
এদিকে রোয়াংছড়ি থানা–পুলিশ অভিযোগ পেয়ে আজ বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মান্না দের নেতৃত্বে সকাল থেকে ফায়ার সার্ভিস টিমকে নিয়ে উদ্ধার অভিযান চালায়। এ সময় কচ্ছপতলি ক্যাম্পের সেনাসদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানে বেলা দেড়টার দিকে তারাছা খালের বেক্ষ্যংপাড়া এলাকা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা রুজু করা হয়নি।
এ ব্যাপারে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, ‘যেটা দিয়ে উথোয়াইশৈ মারমাকে হত্যা করা হয়েছে, সেই পাথর ও বাঁশের কঞ্চি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে