
বাগেরহাটের শরণখোলায় বন কর্মকর্তাকে কুপিয়ে হরিণশিকারি কুদ্দুস রাজাকে ছিনিয়ে নিয়ে গেছেন তাঁর সহযোগীরা। আজ বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনায় শরণখোলা থানায় মামলা করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ারখাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত বন কর্মকর্তা মো. আল জাবের বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করে মামলা করেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবেরের নেতৃত্বে বনরক্ষীরা গতকাল বিকেলে সুন্দরবনের চরখালী বনাঞ্চলের শুয়োরগুদি এলাকায় টহল দিচ্ছিলেন। তখন বনের মধ্যে হরিণশিকারিদের দেখতে পান তাঁরা। বনরক্ষীদের দেখে শিকারিরা ঘটনাস্থলের কাছে থাকা তাঁদের ট্রলারে উঠে লোকালয়ের দিকে পালাতে চেষ্টা করেন। বনরক্ষীরাও ট্রলার নিয়ে তাঁদের ধাওয়া করেন। শিকারিরা লোকালয়ের কালিয়ারখাল এলাকায় উঠে গেলে বনরক্ষীরা ওই এলাকার চিহ্নিত হরিণশিকারি কুদ্দুস রাজাকে আটক করতে সক্ষম হন। আটক শিকারিকে নিয়ে আসার সময় তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে বনরক্ষীদের ওপর হামলা করেন। এতে চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবের ও বন বিভাগের নৌকাচালক অপূর্ব কুমার সাহা আহত হন। জাবেরের হাত কেটে যায়। একপর্যায়ে শিকারি কুদ্দুস রাজাকে ছিনিয়ে নেন হামলাকারীরা। গতকাল রাতে আহত আল জাবেরকে শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন শরণখোলা স্টেশনে রয়েছেন।
এসিএফ শরীফুল ইসলাম আরও বলেন, মামলা হয়েছে। হামলাকারী ও হরিণশিকারিরা যত প্রভাবশালী হোক না কেন, আইনের আওতায় আনা হবে। যে এলাকায় শিকারিরা ছিলেন, ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, বনরক্ষীদের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

সোনারগাঁও উপজেলার শিল্পনগরী এলাকায় অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির ক্যানটিনে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে দগ্ধদের দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পিডিবি চেয়ারম্যান রেজাউল করিম...
২ মিনিট আগে
বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পাওয়ায় রাজবাড়ীতে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার (১৩ মে) বিকেলে শহরের আজাদী ময়দানে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট শহীদ...
১৪ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার নাগড়া এলাকায় হতদরিদ্র মানুষের জন্য সরকারের বরাদ্দ করা টিসিবির চাল গোপনে বিক্রির অভিযোগে ৪৩৪ কেজি চালসহ একটি ইজিবাইক আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, টিসিবি কার্ডধারীদের প্রাপ্য চাল আত্মসাৎ করে তা বাজারে বিক্রি করা হচ্ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল
২১ মিনিট আগে
রাজধানীর তেজগাঁওয়ে অক্সিজেন কোম্পানির একটি লরির ধাক্কায় নয়ন সরদার (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে তেজগাঁও এলাকার একটি গ্যারেজে কাজ করত।
৩৫ মিনিট আগে