বাগেরহাটের কচুয়ায় ২৯ মামলার আসামি নাদিম শেখকে (৩২) গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা-পুলিশ। আজ শনিবার সকালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার অন্যতম সহযোগী শেখমাটিয়া এলাকার জাকারিয়াকেও (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার নাদিম কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে। চলতি বছরের ১৮ মার্চ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিয়েছিল গ্রেপ্তার নাদিম ও তার লোকজন। এ ছাড়া নাদিমের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেখমাটিয়া এলাকা থেকে নাদিম ও তার সহযোগী জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরপূর্বক তাকে আদালতে সোপর্দ করা হবে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, নাদিমকে নাজিরপুর থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। এ বিষয়ে ওই থানা কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। নাদিমের বিরুদ্ধে বেশ কিছু মামলা ও একটি অভিযোগের তদন্ত চলমান রয়েছে কচুয়া থানায়। আর যেসব মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের (জলকপাট) ১৬টি গেট খুলে পানি ছাড়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। পানি ছাড়ার সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল
১২ মিনিট আগে
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় নতুন করে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শনিবার বিকেলে মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে তাঁদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি হেফাজতে নেওয়া ব্যক্তি
১৭ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলের ইউনিয়ন কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতি হয়েছে। এতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বলসহ উভয় পক্ষের অন্তত ৫ নেতাকর্মী আহত হন। আজ শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে অশ্বদিয়া ইউনিয়নের
১ ঘণ্টা আগে
নেত্রকোনার পূর্বধলায় কংশ নদে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর সাদিয়া আক্তার নামে দেড় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া গ্রামের কংশ নদ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।
১ ঘণ্টা আগে