
নেত্রকোনার পূর্বধলায় কংশ নদে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর সাদিয়া আক্তার নামে দেড় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া গ্রামের কংশ নদ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।
সাদিয়া আক্তার উপজেলার গাংগের বেড়া গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে সাদিয়া তার দাদির সঙ্গে বাড়ির পূর্ব পাশে কংশ নদের তীরে যায়। এ সময় তার দাদি নদীতে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে খেলতে খেলতে শিশুটি নদে পড়ে যায়।
শিশুটিকে দেখতে না পেয়ে দাদি ডাক-চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা নদে নেমে শিশুটির সন্ধান করেন। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। কিন্তু শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শিশুটির সন্ধান না পেয়ে উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।
এরপর আজ শনিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া গ্রামের কংশ নদে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্বজনেরা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নীলফামারীর সৈয়দপুর শহরের দেড় শ বছরের পুরোনো টেলিগ্রাফ অফিস ও টেলিফোন এক্সচেঞ্জ ভবন। তদারকি ও সংস্কারের অভাবে ব্রিটিশ আমলের এই প্রাচীন স্থাপনাটি এখন ধ্বংসের মুখে পড়েছে। স্বাধীনতার পর প্রাচীন ভবনটি পর্যায়ক্রমে বাংলাদেশ টেলিগ্রাফ এবং টেলিফোন বিভাগ, টিঅ্যান্ডটি বোর্ড, বিটিটিবি...
৩ মিনিট আগে
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির ঝুলন্ত সেতু পানিতে ডুবে গেছে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুটিতে চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ।
৪ মিনিট আগে
টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের (জলকপাট) ১৬টি গেট খুলে পানি ছাড়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। পানি ছাড়ার সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল
১৮ মিনিট আগে
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় নতুন করে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শনিবার বিকেলে মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে তাঁদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি হেফাজতে নেওয়া ব্যক্তি
২৩ মিনিট আগে