
বাগেরহাট কারাগারে থাকা ২৩ ভারতীয় জেলে তিন মাস আট দিন পর মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বাগেরহাট কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়।
এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা তাঁদের আটক করেন। পরে আটককৃতদের বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়। এরপর পুলিশ বাগেরহাট আদালতে পাঠালে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ভারতীয় জেলেদের কারামুক্তির সময় খুলনার ভারতীয় হাইকমিশনারের ডেপুটি হাইকমিশনার চন্দ্রজিন মুখার্জি, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, কোস্ট গার্ড পশ্চিম জোনের কমান্ডার মো. সেলিম, বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট) মো. রাশেদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।
জেল সুপার মোস্তফা কামাল জানান, কারাগারে বন্দী থাকা ২৩ ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে তাঁদের মুক্তি দেওয়া হয়। ২৯ জানুয়ারি বাংলাদেশের জলসীমা থেকে ভারতীয় কোস্ট গার্ডের হাতে তাঁদের হস্তান্তর করার কথা রয়েছে।

হাম রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আট মাসের শিশু জান্নাতুল মাওয়াকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
১০ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ পড়েছিল তাঁর লাশ।
১ ঘণ্টা আগে
নিজের কৃতকর্মের জন্য আক্ষেপ করে তিনি বলেন, ‘শয়তানে পাইছে, তাই গাঁজা চাষ করতে গেছি।’ ’ ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লালের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
১ ঘণ্টা আগে
এদের মধ্যে যাত্রাবাড়ী থানা-পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন এবং লালবাগ বিভাগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ব্লক রেইডে ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে