
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজারের দিঘিতে গোসল করতে নামা শিশু ফাতেমাকে (৭) কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে মাজারসংলগ্ন দিঘির মহিলা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফাতেমা তার মায়ের সঙ্গে মাজার এলাকায় বসবাস করত। তার মা একজন মানসিক প্রতিবন্ধী। আজ রাতে দিঘিতে নামার পর হঠাৎ একটি কুমির শিশুটিকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন।
দিঘির মহিলা ঘাটসংলগ্ন দোকানি বীণা বলেন, কুমিরকে মেয়েটিকে নিয়ে যেতে তিনি দেখেছেন।
ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম বলেন, যে শিশুটিকে কুমির নিয়ে গেছে, ওই শিশুর মা একজন মানসিক প্রতিবন্ধী। তিন-চার বছর ধরে তারা মাজারের আশপাশে থাকে। শিশুটিকে কুমির নিয়ে যাওয়ার খবর শুনে তাঁরা উদ্ধার অভিযান শুরু করেন।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, খবর শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। চারটি নৌকা উদ্ধার অভিযান শুরু করেছে। খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি।

কিছুদিন আগে ঢাকা বিমানবন্দরে তিনজন ছিনতাইকারী মিলে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাই করা হয়েছে। তাঁরা যখন ছিনতাই করেছিল তখন বলেছে-আমরা আওয়ামী লীগের লোক, দিয়ে দাও-না হলে শেষ করে দেবো! কিন্তু যখন ধরা পড়ে, তখন দেখা যায়-সবগুলো বিএনপির লোক! এরা গুপ্ত! এরেই বলে গুপ্ত! যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে...
৪ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী স্কুল রোডে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে...
৭ মিনিট আগে
কালোবাজারে পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ মিঠু নামের এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মধুপুর থানা-পুলিশ। আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সার ও ট্রাক জব্দ করে মধুপুর থানায় রাখা হয়েছে। জব্দকৃত সারের আনুমানিক মূল্য চার লাখ ৩৯ হাজার ৪৫০ টাকা।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ইটনায় প্রায় ৫০ বছর পর ফিরল ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ১০টি নৌকার প্রতিযোগিতা আর মাঝিদের বইঠার শব্দ, গানের সুর ও মানুষের চিৎকারে মুখর হয়ে ওঠে সুরমা নদীর দুই পাড়।
৪১ মিনিট আগে