
বাগেরহাটের শরণখোলায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে থানা-পুলিশ। গত এক সপ্তাহে কুখ্যাত মাদক কারবারি ইলিয়াস তালুকদারসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজাসহ ইয়াবা ট্যাবলেট ও ধারালো অস্ত্র।
থানা-পুলিশ জানায়, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ের মধ্যে থানায় ১১টি মাদকের মামলা লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে ২ আগস্ট বিকেলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের কুখ্যাত মাদক কারবারি ইলিয়াস তালুকদারকে ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকাসহ আটক করে। এ সময় পুলিশ ইলিয়াসের বাড়িতে তল্লাশি করে চাইনিজ কুড়ালসহ কয়েকটি ধারালো অস্ত্রও উদ্ধার করেছে। ইলিয়াসের বিরুদ্ধে শরণখোলা থানায় ৮টি মামলা রয়েছে।
শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন বলেন, শরণখোলা থানার নবাগত ওসি রোকেয়া খানম মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করায় মাদকের গডফাদারেরা সোশ্যাল মিডিয়ায় ওসির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে নেমেছে। মাদক নির্মূলে পুলিশের নেওয়া কঠোর পদক্ষেপকে বিতর্কিত করার এই চেষ্টার তীব্র নিন্দা জানান তাঁরা।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, শরণখোলাকে মাদকমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না বলে জানান তিনি।

খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সংকটের কারণে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এক মাসের বেশি সময়ে ৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক রয়েছেন তিনজন। এসব আদালতে ১৯ হাজার মামলা বিচারাধীন। অর্থাৎ ৬ হাজার মামলার বিচারকার্য চালাতে হিমশিম খাচ্ছেন...
০১ জানুয়ারি ১৯৭০
নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
৩৭ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে