
সুন্দরবনে বনদস্যুদের কবলে পড়ে সাত দিন শিকলবন্দী অবস্থায় জিম্মি থাকার পর সাত লাখ টাকা মুক্তিপণ দিয়ে ১১ জন জেলে বাড়ি ফিরেছেন।
জেলেরা জানান, ৩ মে রাতে পূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে তাঁদের অপহরণ করে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। পরে তাঁদের পায়ে শিকল বেঁধে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়।
অপহরণের তিন দিনের মাথায় প্রতিদ্বন্দ্বী আরেক দস্যু গ্রুপ শরীফ বাহিনী জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে গুলিবিনিময় করে জেলেদের নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং তাঁদের অন্য একটি স্থানে আটকে রাখে।
ফিরে আসা জেলে রুবেল হাওলাদার জানান, প্রথমে জাহাঙ্গীর বাহিনী তাঁদের শিকলবন্দী করে রাখে এবং মুক্তিপণ দাবি করে। পরে শরীফ বাহিনী তাঁদের নিজেদের কবজায় নিয়ে যায়। অবশেষে সাত লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পর শুক্রবার ভোরে তাঁদের নৌকায় তুলে দিয়ে ধানসাগর আড়য়াবের নদীর মোহনায় নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে প্রায় তিন-চার কিলোমিটার হেঁটে তাঁরা নিজ বাড়িতে পৌঁছান।
তিনি আরও অভিযোগ করেন, জিম্মি অবস্থায় জাহাঙ্গীর বাহিনী তাঁদের মারধর করেছে।
ফিরে আসা অন্য জেলেরা হলেন ছগির (৩২), রাকিব (২৩), লুৎফর হাওলাদার (৩০), বাদল হাওলাদার (৩৫), সজিব হাওলাদার (২৭), হাফিজুল (২২), আলমগীর ফরাজী (৫০), ইয়াসিন হাওলাদার (২৩), রুবেল (২৫) ও দেব চন্দ্র (২৫)।
এ বিষয়ে এক মহাজন মৎস্য ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রথমে প্রতি জেলের জন্য এক লাখ টাকা দাবি করা হয়। পরে দর-কষাকষির মাধ্যমে জন প্রতি ৭০ হাজার টাকা বিকাশে পাঠানোর পর জেলেদের মুক্তি দেওয়া হয়।
তবে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা বা অভিযোগ আমাদের জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৩ মিনিট আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তাঁরা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
৬ মিনিট আগে
শুভ্রকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা-পুলিশ। প্রথমে ভবনের গেটে তালা এবং নিরাপত্তাকর্মীরা অসহযোগিতা করায় ভেতরে প্রবেশ করতে পারেনি পুলিশ।
১৬ মিনিট আগে
রাজধানীর দরিদ্র শ্রমজীবীদের তিন বড় আবাসস্থল কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের জন্য সমন্বিত পরিকল্পিত আবাসন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে...
৭ ঘণ্টা আগে