
বাগেরহাটের মোংলায় নৌ পুলিশের একটি স্পিডবোটে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে দিগরাজ এলাকার পশুর নদে এ দুর্ঘটনা ঘটে। এতে নৌ পুলিশের এক সদস্য দগ্ধ হন। অপর একজন সাঁতরে তীরে উঠে রক্ষা পান।
মোংলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) লুৎফর কবির জানান, ঢাকা থেকে নৌ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির আগমন উপলক্ষে গতকাল রাতে মোংলা নৌ পুলিশ ফাঁড়ির স্পিডবোটটি নিয়ে চালক (কনস্টেবল) কাজী মাহাবুব হাসান ও হেলপার (সিভিলিয়ান) শামীম জ্বালানি তেল সংগ্রহ করতে দিগরাজের বাজুয়া ঘাট এলাকায় যান।
ওই ঘাটে নোঙর করে বোটটিতে জ্বালানি তেল নিয়ে পুনরায় মোংলা ঘাটের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতির সময় বোটটি চালু করতে গেলে ব্যাটারির সংযোগস্থলে স্পার্ক করে। এ সময় হঠাৎ বোটে আগুন ধরে যায়। জ্বালানি হিসেবে বোটে পেট্রল থাকায় মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এ সময় হেলপার শামীম সাঁতরে তীরে উঠতে পারলেও কনস্টেবল মাহাবুব হাসান আগুনে দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে বাংলাদেশ নৌবাহিনীর মোংলা ফায়ার ইউনিট, কোস্ট গার্ড ও মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে স্পিডবোটটির দুটি ইঞ্জিনসহ বোটের অধিকাংশ অংশ পুড়ে গেছে।

বরিশালের বাবুগঞ্জে দলিলের তফসিল পরিবর্তন করে সরকারের অর্পিত (ভিপি) সম্পত্তি অবৈধভাবে নামজারির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়। পরে ভূমি কর্মকর্তার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার...
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে কাঁচা সড়ক পাকাকরণের উদ্যোগ নেওয়ার কথা বলে গ্রামবাসীর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে। গ্রামবাসীর অভিযোগ, সড়ক পাকাকরণ প্রকল্পের তদবির ও সংশ্লিষ্ট খরচের কথা বলে এ টাকা সংগ্রহ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তিনি কোনো টাকা গ্রহণ করেননি।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসর নেওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকসার-দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসকে ব্যতিক্রমী আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছেন তাঁর প্রাক্তন শিক্ষার্থীরা। সংবর্ধনা শেষে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁকে নিজ বাড়িতে
২ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে বৃক্ষরোপণ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন খান। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী তাঁর নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়
৩ ঘণ্টা আগে