
নওগাঁর বদলগাছীতে কৃষকের প্রায় ১২ বিঘা জমির পটোলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০-১২ জন কৃষকের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, গাছগুলোতে ফলন আসতে শুরু করছিল। প্রতি সপ্তাহে ৪০-৫০ মণ পটোল তুলে বাজারে বিক্রি করা যেত। কিন্তু সকালে জমির অবস্থা দেখে তাঁরা হতবাক।
তাঁদের দাবি, ঘটনার তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা করে তাঁদের সহায়তা করা হোক।
সরেজমিন দেখা যায়, জমিতে ছড়িয়ে-ছিটিয়ে আছে কাটা গাছ। কোথাও গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে, কোথাও মাটিতে লুটিয়ে আছে পুরো লতা।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সালাম বলেন, ‘অনেক কষ্ট করে জমিতে পটোল চাষ করেছি। সার, ওষুধ, শ্রমিক—সব মিলিয়ে অনেক টাকা খরচ হয়েছে। ফসল বিক্রি করে সংসার চালানোর আশা ছিল। কিন্তু এক রাতেই সব শেষ করে দিয়েছে। এখন আমাদের কী হবে, জানি না।’
আরেক কৃষক ইসরাফিল বলেন, ‘এই ফসলই ছিল আমাদের শেষ সম্বল। গাছগুলো বড় হয়ে উঠেছিল, ফলনও আসছিল। পটোল বাজারে বিক্রি শুরু করেছি। সকালে এসে দেখি সব গাছ কেটে ফেলা হয়েছে।’
এ বিষয়ে বদলগাছী থানার তদন্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৯ মিনিট আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
১০ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার ভ্রাম্যমাণ সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ চারজনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে