
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদি হাসানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে পুলিশ তাঁকে আটক করে।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামন থেকে তাঁকে আটক করা হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ।

মাহদিসহ তিনজনকে আটক করা হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা আন্দোলনকারী অন্য কাউকে কোর্ট মসজিদ এলাকায় দেখা যায়নি।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্রজনতার ব্যানারে তাঁরা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন অনুমতি দেয়নি। প্রশাসনের বাধা উপেক্ষা করে তাঁরা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদিসহ তিনজনকে আটক করা হয়।

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে নবম শ্রেণির শিক্ষার্থী সায়েদ মুনিফ আহমেদ শানের মৃত্যুর তথ্য গোপন রাখার অভিযোগে তাঁর চার সহপাঠীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। একই ঘটনায় শানের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবির অভিযোগে একটি প্রতারক চক্রের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
৮ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে সাত কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে দেওয়ানগঞ্জের সিলেটপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১১ মিনিট আগে
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান সেলিমকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের (জেজিটিডিএসএল) পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
ট্রাফিক-রমনা বিভাগে ১৩৬টি, লালবাগে ১৪১টি, মতিঝিলে ৩০৭টি, ওয়ারীতে ১৫২টি, তেজগাঁওয়ে ১৭৪টি, মিরপুরে ৩৫৪টি, উত্তরা বিভাগে ২৬২টি এবং গুলশান বিভাগে ২০৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর ট্রাফিক বিভাগে ৩৫৪টি। এরপর মতিঝিল বিভাগে ৩০৭টি এবং উত্তরা বিভাগে ২৬২টি মামলা হয়েছে।
২১ মিনিট আগে