
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা, কর্ণফুলী) আসনে ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী এস এম শাহজাহানের সমর্থকদের ওপর বিএনপির প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে ইসলামী ফ্রন্টের প্রার্থীর দুজন পোলিং এজেন্টসহ ছয়জন আহত হয়েছেন।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
ইসলামী ফ্রন্টের আহত সমর্থকদের অভিযোগ, বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন। এতে শাহাদাত (৪৫), মুনতাসির (২২), মো. একরাম (২৫) ও আরিফ (৩১), মোমবাতি পোলিং এজেন্ট মো. রুবেল ও আসিফুল ইসলাম আহত হন। তাঁদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
আহত একরাম বলেন, ‘আমি কেন এখানে এসেছি, এ কথা বলেই আমাকে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। এখন ঠিকমতো হাঁটতেও পারছি না। হামলাকারীরা সবাই বহিরাগত ছিলেন।’
অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপির নেতা লোকমান শাহ বলেন, ‘আওয়ামী লীগের কর্মীদের প্রতিহত করতে গিয়ে জামায়াত ও সুন্নি জোটের প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি অনিচ্ছাকৃত।’
স্থানীয় জামায়াত নেতা নাসির উদ্দীন শাহ্ বলেন, ‘স্থানীয় বিএনপির সমর্থক ও সুন্নি জোটের সমর্থকদের সঙ্গে এ মারামারি ঘটনা ঘটে। এখানে জামায়াত ইসলামী কোনোভাবে জড়িত না।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টির খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ভোটকেন্দ্র থেকে নির্ধারিত দূরত্বের মধ্যে ঘটনাটি ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অবস্থান করছেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১০টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১২ হাজার ৪৭৭ ভোট পেয়ে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ২ হাজার ১৮৪ ভোট পেয়েছেন।
৪ মিনিট আগে
ছেলে জসীমউদ্দীন প্রার্থী হওয়ায় অসুস্থতার মধ্যেও তাঁকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন আনোয়ারা বেগম। মায়ের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে বিশেষ ব্যবস্থায় ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে কুমিল্লায় আনা হয়।
৫ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তবে তিনি কোন প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার চেষ্টা করেছিলেন, তা জানা যায়নি। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উথলী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
১৭ মিনিট আগে
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের একটি ভোটকেন্দ্রে ভোটারের ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে একজন নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আটক করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার নাম রিজিয়া সুলতানা। তিনি হাতিয়ার সৈয়দিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২১ মিনিট আগে