
চট্টগ্রামের কর্ণফুলীর জমিদার আন্নর আলী খাঁর চালু করা ২০০ বছরের ঐতিহ্যবাহী মিয়ার বৈশাখী মেলা এ বছর হচ্ছে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলা উদ্যাপন কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে মিয়াবাড়ির বংশধর ও আয়োজক কমিটির সদস্য শাহাদাত হোসেন খান বিষয়টি আজকের পত্রিকা'কে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী এই মেলা প্রতিবছর বৈশাখের ৭ ও ৮ তারিখে অনুষ্ঠিত হতো। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বছর বৈশাখী মেলা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আমরা চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রশাসক, বড় উঠান ইউনিয়ন পরিষদ ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিতভাবে জানিয়েছি।’
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২০০ বছর ধরে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ দেখা দিত। মেলার ঐতিহ্য অনুযায়ী স্থানীয় পরিবারগুলো আত্মীয়স্বজনকে দাওয়াত দিত।
অন্যদিকে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের জমিদার এরশাদ আলী সরকারের বৈশাখী মেলা ও বলীখেলাও এ বছর না করার সিদ্ধান্ত নিয়েছে মেলা আয়োজক কমিটি।
এরশাদ আলী স্টেটের মেলা আয়োজক কমিটির অন্যতম সদস্য মুহাম্মদ হানিফ চৌধুরী, আলী নেওয়াজ খান, হানিফ মুহাম্মদ এনামুল করিম চৌধুরী ও আলী ফেরদৌস খান জানান, ১০০ বছরের বেশি সময় ধরে ৪ বৈশাখ এ মেলা হয়ে আসছে। আনোয়ারাসহ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দাদের কাছে এটি সরকারের মেলা নামে পরিচিত। এ বছর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মেলার আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে আয়োজকেরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
আরও খবর পড়ুন:

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
২৮ মিনিট আগে
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন পর আজ ভোরে মেঘনা নদী থেকে হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
১ ঘণ্টা আগে