
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পয়লা বৈশাখে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মোটিফ বানিয়েছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার।
আগুনে একটি টিনশেড পাকা ঘর, একটি মোটরসাইকেল, বেশ কিছু প্রতিমা ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয়রা ধারণা করছেন, পয়লা বৈশাখে ঢাকায় ‘ফ্যাসিবাদের’ মুখাকৃতি বানানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিল্পীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে মানবেন্দ্র ঘোষ দাবি করেন, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, অন্য কোনো মুখাকৃতি নয়।

এ বিষয়ে মানবেন্দ্র বলেন, ‘আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহসহ পুলিশের কর্মকর্তারা। ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান, কারও জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ খোঁজার পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের শোভাযাত্রার জন্য বিভিন্ন মোটিফ তৈরির সঙ্গে জড়িত ছিলেন শিল্পী মানবেন্দ্র ঘোষ। এবার শোভাযাত্রায় সবচেয়ে আলোচিত মোটিফটি ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। নববর্ষের এক দিন আগে সেই মোটিফ পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরে সেটি আবারও বানানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ের সদর, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে পুকুর ও নদীতে ডুবে দুজন এবং সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোয় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।
১৪ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দশমিনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস পানিভর্তি খাদে পড়ে যায়। রোববার বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নারী-শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয়দের তৎপরতায় বাসের প্রায় ৪০ যাত্রী প্রাণে বাঁচেন।
১৮ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিংয়ের (লেগুনা গাড়ি) গাড়ির নিচে চাপা পড়ে আমির হামজা (৬) নামের এক শিশু মারা গেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘদিন পলাতক থাকার পর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তোহা চৌধুরী (৩৫) আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার সুনামগঞ্জে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৮ মিনিট আগে