
এই মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় অনুষঙ্গ হলো ‘মাদার খেলা’ বা ‘মাদারের লাঠিখেলা’। মেলা শুরু হওয়ার অন্তত পাঁচ দিন আগে থেকে শেরপুর ও আশপাশের গ্রামীণ জনপদে ঢাকঢোল, কাঁসর-ঘণ্টা আর লাঠিসোঁটার আওয়াজে শুরু হয় লোকজ আচার।

বগুড়ার ধুনটে ঝড়ের সময় একটি শতবর্ষী বটগাছ উপড়ে পাকা সড়কের ওপর পড়ে যায়। এতে গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ী ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত গাছ অপসারণের দাবি জানিয়েছেন।
পবিত্র কাবা শরিফ—গোটা বিশ্বের মুসলমানদের কাছে আবেগ, অনুভূতি আর পরম পবিত্রতার এক নাম। মহান আল্লাহ তাআলার এই ঘরকে কেন্দ্র করেই আবর্তিত হয় মুসলিম উম্মাহর ইবাদত-বন্দেগি। তবে কাবার বাইরের দৃশ্য সবার পরিচিত হলেও এর অভ্যন্তরীণ পরিবেশ কেমন, ভেতরে কী কী রয়েছে—তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই।

কিশোরগঞ্জ জেলার হাওরবেষ্টিত উপজেলা ইটনা। জল ও স্থলের এই মিতালির মাঝে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মোগল স্থাপত্যশৈলীর এক বিস্ময়—‘ইটনা শাহি মসজিদ’। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি ‘গায়েবি মসজিদ’ নামেই বেশি পরিচিত। উপজেলার সদর ইউনিয়নের বড়হাটি এলাকায় অবস্থিত মসজিদটি পর্যটক ও ধর্মপ্রাণ মুসলমানদের...