
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন পর আজ ভোরে মেঘনা নদী থেকে হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল মিয়া।
সকালে সোনারগাঁ থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ তিনটি শ্রীমদ্দি গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। খবর পেয়ে শত শত মানুষ বাড়িতে ভিড় করেন।
পরে সজীব ও শামীমের জানাজা গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের চরিত্রকোনা কবরস্থানে দাফন করা হয়। আর সামিয়ার জানাজা শেষে তাকে কালিকাপুর কবরস্থানে দাফন করা হয়।
নিহত ব্যক্তিদের মামা হায়াত মিয়া জানান, আজ ভোরে মেঘনা নদীতে তিনজনের মরদেহ ভেসে ওঠে। পরে স্বজনরা তাদের শনাক্ত করেন। এরপর অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো শ্রীমদ্দি গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজন পানিতে ডুবে নিখোঁজ হন। পরে রাইসা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে হেলাল মিয়া ও তার তিন সন্তানসহ বাকি চারজনের সন্ধান পাওয়া যায়নি।

এরপর দুই দিন ধরে উদ্ধার অভিযান ও খোঁজাখুঁজির পর আজ ভোরে মেঘনা নদী থেকে হেলাল মিয়ার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে নিহতদের স্বজনদের সান্ত্বনা দিতে শ্রীমদ্দি গ্রামের বাড়িতে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তারা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার আশ্বাস দেন।
মরদেহ বাড়িতে আনার পর শত শত মানুষ সেখানে ভিড় করেন। স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ব্যানার উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির জন্য দাখিল করা একটি নথিতে ৯টি অনলাইন জাল দাখিলা (ভূমি উন্নয়ন করের রশিদ) শনাক্ত করা হয়েছে। জাল দাখিলা শনাক্ত হওয়ায় ওই জমির রেজিস্ট্রি স্থগিত করা হয়েছে।
২১ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
১ ঘণ্টা আগে