
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। সরকারি কর্মকর্তা কিংবা বিএনপির কোনো নেতা-কর্মী দুর্নীতিতে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণসহ সরকারি কার্যক্রমের তদারকি ও সমন্বয় নিয়ে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন।
আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘বিগত সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। বর্তমান সরকারের আমলে দুর্নীতির কথা যেন কেউ চিন্তাও না করেন। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চলছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা বা দলীয় কোনো নেতা-কর্মী দুর্নীতির সঙ্গে যুক্ত হলে কোনোপ্রকার ছাড় দেওয়া হবে না। এটি প্রধানমন্ত্রীর ঘোষণা।’ গত সাত মাসে সরকার দুর্নীতিকে কোনোরকম প্রশ্রয় দেয়নি বলেও উল্লেখ করেন তিনি।
সরকারি কর্মকর্তাদের এ বিষয়ে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘শুধু সভা করে সময় নষ্ট না করে প্রতিটি সভার সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।’
সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় অহেতুক আড্ডা নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রশাসনের কর্মকর্তাদের রাস্তায় নেমে শিক্ষার্থীদের বোঝাতে হবে। সন্ধ্যার পর শিক্ষার্থীদের পড়ার টেবিলে থাকা উচিত।’
আহম্মদ সোহেল মনজুর আরও বলেন, ‘দলের পরিচয়ে কেউ চাঁদাবাজি বা মাদক ব্যবসা করতে পারবে না। পুলিশকে নির্ভয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসা প্রতিরোধে কাজ করতে হবে।’
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের এমপি রফিকুল ইসলাম জামাল। এ ছাড়া জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার মেরিন সুলতানা, পৌর প্রশাসক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, সিভিল সার্জন মো. হুমায়ুন কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. মোস্তফা কামাল মন্টুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইউসুফ আলী খান (৬০) নামে সাবেক এক সেনাসদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক দর্জির বিরুদ্ধে। এ ঘটনায় ইউসুফ পাবনা থানায় সেলিম হোসেন ওরফে দর্জি সেলিমের (৫৫) বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
১৪ মিনিট আগে
ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়া খেলার অপরাধে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পালিয়েছেন আরও দুই পুলিশ সদস্য। অভিযানকালে পুলিশ সদস্যের ধাক্কায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল...
১৯ মিনিট আগে
আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে যশোরে ৪৩টি স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়েছিল পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। অভিযানে ৩৪টি অবৈধ মোটরসাইকেল জব্দ, ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করা হয়।
২০ মিনিট আগে