Ajker Patrika

রাজাপুরে যুবককে তুলে নিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি
রাজাপুরে যুবককে তুলে নিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম নামে এক যুবককে ভাড়া বাসা থেকে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় চার দিন পর মামলার প্রধান আসামি মো. শাহজাহান হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্য কবুতরখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম মঠবাড়িয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে শাহজাহানকে গ্রেপ্তার করেন। পরে তাকে রাজাপুর থানায় নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রযুক্তির সহায়তায় শাহজাহানের অবস্থান শনাক্তের পর গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার শাহজাহান রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে কাউখালী থানায় এক পুলিশ সদস্যের স্ত্রী হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলাও রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকার বাসিন্দা নুরে আলমকে তার ভাড়া বাসা থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর কাঠিপাড়া এলাকার কতবেলতলার একটি নালার মধ্যে মরদেহ ফেলে রেখে যায় তারা। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. মাহে আলম বাদী হয়ে ওই দিনই রাজাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। এতে শাহজাহান হাওলাদারকে প্রধান আসামি করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, নুরে আলম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত