
রাত পোহালেই এসএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু এখন পর্যন্ত গাইবান্ধার পলাশবাড়ীতে প্রবেশপত্র না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন পরিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশ্বে শত শত যানবাহন আটকে পড়ে।
জানা গেছে, উপজেলার গৃধারীপুর উচ্চ বিদ্যালয়ের ৪০ জন পরীক্ষার্থী সকাল থেকে বিদ্যালয়ে ঘুরে এখন পর্যন্ত প্রবেশপত্র পায়নি। শিক্ষার্থীদের অভিযোগ প্রবেশপত্র চাইলে প্রধান শিক্ষক নানা টালবাহনা করে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তারা বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
আজ রাত সাড়ে আটটা থেকে অবরোধ শুরু হলে রাত সাড়ে নয়টায় উপজেলা নির্বাহী অফিসার এসে প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দিলে পরীক্ষার্থী অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ১০ মাসে বিষপান, গলায় ফাঁসসহ বিভিন্ন উপায়ে আত্মহত্যার চেষ্টা করে অন্তত ২৫৪ জন চিকিৎসা নিয়েছেন। একই সময়ে আত্মহত্যা করেছেন আরও ৩১ জন।
৪ মিনিট আগে
রাজধানীর কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরকাজের
১৭ মিনিট আগে
নিহত ইউসুফ আলী শেখ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা। গত ৩ আগস্ট ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে চরভদ্রাসন থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলার চার আসাম
২১ মিনিট আগে
স্থানীয়রা জানান, সকালে ব্রিজের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে খিলগাঁও থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
২৭ মিনিট আগে