রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকায় জজ মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে ত্রিমোহনী এলাকায় ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই করে মরদেহটির পরিচয় জজ মিয়া হিসেবে শনাক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে ব্রিজের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে খিলগাঁও থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জজ মিয়ার মৃত্যু কীভাবে হয়েছে, তাকে হত্যা করা হয়েছে কি না এবং মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বুধবার সকাল ১০টার দিকে ত্রিমোহনী ব্রিজের নিচ থেকে জজ মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
১১ মিনিট আগে
পুরোনো শেডের খুচরা মুরগি বিক্রেতা আলী নেওয়াজ এবং জামা-কাপড় বিক্রেতা মাওলানা আবদুর রহমানসহ কয়েকজন মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা পুরোনো বাজার শেডটি পুনরুদ্ধার এবং সেখানে নির্মিত বহুতল ভবন সরিয়ে পুনরায় বাজার শেড নির্মাণের দাবি জানান।
১৫ মিনিট আগে
রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
২৫ মিনিট আগে