
গাইবান্ধা সদর উপজেলায় রায়হান প্রধান (১৬) নামে এক কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে ঢাকায় পৃথক অভিযানে সাকিব মিয়া (১৮) ও রিফাদ মিয়া (১৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার বিকেলে র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১৬ জুন বিকেলে সাকিব ও রিফাদ মিলে রায়হানকে বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় হরিণসিংহা দিঘিতে গোসল করতে যান। গোসলের সময় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে সাকিব ও রিফাদ রায়হানকে মারধর করে পানিতে চুবিয়ে রাখেন। পরে অচেতন অবস্থায় তাকে দিঘির পাড়ে ফেলে চলে যান।
পরে স্থানীয় লোকজন রায়হানকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মকবুল হোসেন গত ১৯ জুন গাইবান্ধা সদর থানায় সাকিব ও রিফাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর থেকে দুজনই আত্মগোপনে ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মামলার তদন্তের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতে ঢাকায় পৃথক অভিযানে সাকিবকে নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে এবং রিফাদকে বিমানবন্দর থানার সেন্টার পয়েন্ট শপিং মলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। রোববার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
১৩ মিনিট আগে
গত রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই সকাল থেকে নিউমার্কেটের দোকানপাট খোলা হয়নি। আপাতত সব দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ। এ ছাড়া কোনো ক্রেতাকেও আসতে দেখা যায়নি। আবার নিরাপত্তার স্বার্থে ডিপিডিসি নিউমার্কেটে বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দিয়েছে...
১৭ মিনিট আগে
অতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় গৃহিণী সালমা খাতুনের (৩৩) বাড়ি ডুবে গিয়েছিল। পানি নামতে শুরু হলে গত দুদিন পর তাঁর টিনশেড ঘর পরিষ্কার করতে গিয়ে হাতে-পায়ে চুলকানি দেখা দিয়েছে। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গোবিন্দুপর গ্রামে।
২৩ মিনিট আগে
উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’-এর সাত সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে তিন দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
২৭ মিনিট আগে