
চট্টগ্রামে হত্যা ও অস্ত্রের দুটি মামলায় ১০ দিনের রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে নতুন করে চাঁদাবাজির পৃথক মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলা জজ ও দায়রা জজ আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায় আসামি মোবারক হোসেন ইমনকে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।
আজ বুধবার আদালত আবেদনের শুনানি শেষে আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত ২৬ জুলাই চট্টগ্রামের হাটহাজারী থানার বড় দীঘির পাড় এলাকায় চাল ব্যবসায়ী জসীম উদ্দিনের একটি নির্মাণাধীন বাড়ি লক্ষ্য করে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এর আগে তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে দাবি করেন ওই ব্যবসায়ী। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাটহাজারী থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।

শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে জামায়াতে ইসলামী সহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে এক ধরনের চক্রান্ত করছে জামায়াত। আওয়ামী লীগের অধ্যায় ক্লোজ, শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবে না।’
৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১৯ মিনিট আগে
মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের ৩০টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
২৩ মিনিট আগে
হবিগঞ্জে প্রায় ১ কোটি ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কসমেটিকস, মদ ও গাঁজা। আজ শনিবার বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে