রংপুরের গঙ্গাচড়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযোগে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অভিযুক্ত ওই ব্যক্তি সম্পর্কে শিশুটির দাদা হন।
স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির মা শিশুটিকে বাড়িতে রেখে পাশের এলাকায় কাজের জন্য যায়। এমন অবস্থায় শিশুটিকে বাড়িতে একা পেয়ে আনোয়ার হোসেন তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এমন সময় শিশুটির বড় বোন আনোয়ারকে পাওনা টাকা ফেরত দিতে গিয়ে তার ছোট বোন ও আনোয়ারকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিয়ে বাড়িতে এসে মাটিতে পরে মূর্ছা যায়। পরে আশপাশের লোকজন ছুটে আসে।
জানতে চাইলে শিশুটির মা আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়িতে এসে মেয়ের মুখে শোনার পর আনোয়ারকে বিষয়টি বললে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে আমি ৯৯৯ নম্বরে কল (ফোন) করে পুলিশকে খবর দেই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটির বিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

ঈদুল আজহাকে সামনে রেখে শিল্পাঞ্চলখ্যাত গাজীপুরে ইতিমধ্যে ধাপে ধাপে ৯০ শতাংশ পোশাক কারখানা ছুটি হয়েছে। ফলে মহাসড়ক-রেলপথে এখন ঘরমুখী মানুষের ঢল। এদিকে বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তির পাশাপাশি পরিবহন-সংকটসহ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের।
৫ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর বদলগাছীতে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এসব আর্থিক অনুদান বিতরণ করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা।
১৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন চৈতী গার্মেন্টসের শ্রমিকেরা। আজ মঙ্গলবার মহাসড়কের টিপুদী এলাকায় শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচলরত ঈদে ঘরমুখী মানুষ। পরে
২১ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটি জানিয়েছে, ঈদের দিন ১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও সাড়ে ৭ শতাধিক বর্জ্যবাহী যান মাঠে কাজ করবে।
৩০ মিনিট আগে