
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন চৈতী গার্মেন্টসের শ্রমিকেরা। আজ মঙ্গলবার মহাসড়কের টিপুদী এলাকায় শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচলরত ঈদে ঘরমুখী মানুষ। পরে ঘটনাস্থলে সোনারগাঁ থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ধাওয়া ও লাঠিপেটা করে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক করে।
শ্রমিকেরা জানান, প্রতি মাসের ৭ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও এবার মাস শেষ হলেও বেতন ও ঈদের বোনাস দিচ্ছে না গার্মেন্টস কর্তৃপক্ষ। বার্ষিক ছুটির টাকাও দিচ্ছে না। তাই শ্রমিকেরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছেন।
এদিকে হাইওয়ে পুলিশ ও সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে অতিরিক্ত পুলিশ এসে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, শ্রমিকেরা বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। পরে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে টিয়ার গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
চৈতী গার্মেন্টসের মহাব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ‘বৈশ্বিক সমস্যার কারণে কারখানায় চলতি মাসের বেতন অর্ধেক বকেয়া আছে। ঈদের পর পরিশোধ করা হবে। আমাদের আর কোনো বকেয়া নেই।’

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে রান্নাঘরের ওপর ভেঙে পড়ায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মেষন্ডা গ্রামে ঘটে। পরিবারের তিন শিশু সন্তান নিয়ে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় রয়েছে।
৭ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় দুই গ্রামসহ সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা আগামীকাল বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করবেন।
১৬ মিনিট আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘অঞ্জলি লহে মোর’ শিরোনামে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘মুক্ত আসর’ ও ‘আমিই নজরুল’। গতকাল সোমবার (২৫ মে) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডির ছায়ানটের বক্তৃতা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
৩৭ মিনিট আগে
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাটাজোর এলাকায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা বাস ভাঙচুর করে এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
৪১ মিনিট আগে