
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটি জানিয়েছে, ঈদের দিন ১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও সাড়ে ৭ শতাধিক বর্জ্যবাহী যান মাঠে কাজ করবে।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে আয়োজিত কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোরবানির পশুর হাট, চামড়া ব্যবস্থাপনা, যানজট নিরসন ও বর্জ্য অপসারণ কার্যক্রম সমন্বয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই নির্দেশনার আলোকে সিটি করপোরেশনগুলোকে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ডিএনসিসির প্রস্তুতি সন্তোষজনক এবং নির্ধারিত সময়ের আগেই নগরবাসী পরিচ্ছন্ন পরিবেশ পাবে বলে তিনি আশাবাদী।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, সরকারের নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, বর্জ্য দ্রুত অপসারণের জন্য আমিনবাজার ল্যান্ডফিলে নতুন সংযোগ সড়ক, প্ল্যাটফর্ম ও ট্রেঞ্চ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ডিজিটাল ওয়েব্রিজের মাধ্যমে রিয়েল-টাইম ট্রিপ মনিটরিং চালু রাখা হয়েছে।
ডিএনসিসি জানিয়েছে, নগরবাসীর মধ্যে ইতিমধ্যে ১৬ লাখ ৩০ হাজার পলিব্যাগ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৩ হাজার ৬০০ বস্তা ব্লিচিং পাউডার, ১ হাজার ৩৪৮ ক্যান ফিনাইল ও ৩ হাজার ৯০০ ক্যান স্যাভলন সরবরাহ করা হয়েছে, যাতে কোরবানির পর দ্রুত জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করা যায়।
জনসচেতনতা বাড়াতে মাইকিং, ডিজিটাল বিলবোর্ডে প্রচারণা, ৫০ হাজার লিফলেট বিতরণ ও এসএমএস প্রচারণা চালানো হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া মসজিদের ইমামদের মাধ্যমে জুমার খুতবায় পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাঁশখালির বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। গতকাল বুধবার বিকেলে বিতরণ কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম।
১০ মিনিট আগে
সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়ার মতো অপরাধ মোকাবিলায় নবীন পুলিশ কর্মকর্তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড...
১৬ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে শারীরিক অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতেয়া গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেনা বেগম (৪৫) ওই গ্রামের আবদুর রউফ মিয়ার স্ত্রী।
১৭ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের সক্রিয় সাত সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে