নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টায় উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজমিস্ত্রি আলিনুর ফকির রাতে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় অবস্থানকালে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে পাওনা টাকা চান। এ নিয়ে আলিনুরের সঙ্গে রাজিবের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিব ধারালো ছুরি দিয়ে আলিনুরের পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারে ২৯৪ কোটি টাকার একটি প্রকল্প চার বছর আগে শেষ হয়েছে। পরে আরও ৬০০ কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হলেও টেকসই কাজের অভাবে উপকূলবাসীর ‘বেড়িবাঁধ-আতঙ্ক’ কাটেনি। এবারের বন্যায়ও খানখানাবাদ, প্রেমাশিয়া, ডোংরা, বাঘমারা, ছনুয়াসহ কয়েকটি স্থানে বেড়িবাঁধে...
১ ঘণ্টা আগে
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে ফারুক হোসেন (৩৫) নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গত শুক্রবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের বিপরীত পাশে অবস্থিত আলজারা স্পেশালাইজড হসপিটাল নামের একটি বেসরকারি হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার হয় ওই কলেজের ছাত্রী আয়েশা আফরিনের। পরদিন গতকাল শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরেকটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অন্তত অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মেয়াদি সঞ্চয় হিসাব খোলার নামে নেওয়া অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মগোপনে যাওয়ার অভিযোগে ডাক বিভাগ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
২ ঘণ্টা আগে