
সাতক্ষীরার কলারোয়ায় মেহেদী হাসান (৩২) নামে এক মধু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি মোবাইল ফোন টাওয়ারের পাশের ডোবা থেকে আজ শুক্রবার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মেহেদী হাসান উপজেলার কয়লা গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি পেশায় মধু ব্যবসায়ী ছিলেন। তাঁর চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের মা মনোয়ারা বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি মেহেদী। শুক্রবার সকালে জালালাবাদ গ্রামের বাসিন্দা সালেহা খাতুন বাড়ির আবর্জনা ফেলতে গিয়ে ডোবায় একটি মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে মেহেদীকে হত্যা করেছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেক প্রতারণার মামলার আসামি নাসরিন শিকদার সেজে আদালতে আত্মসমর্পণ করে ধরা পড়েছেন মনোয়ারা বেগম। আদালত পরে তাঁকে কারাগারে পাঠিয়েছেন। ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ তানিয়া সুলতানা লিপির আদালতে আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে...
১৬ মিনিট আগে
নোয়াখালী জেনারেল হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় কারিমা নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
১৮ মিনিট আগে
অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও প্রায় ৮০০ ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
২০ মিনিট আগে
নিহত জাকির উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের আবু সাইদের ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভরাডোবা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছিলেন।
২৯ মিনিট আগে