Ajker Patrika

নোয়াখালীতে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৬, ২১: ৪৪
নোয়াখালীতে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালী জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় কারিমা নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত আড়াই মাসে এই হাসপাতালে চার শিশুর মৃত্যু হলো।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) ও সিভিল সার্জন আনোয়ার হোসেন। মৃত শিশু কারিমা জেলার সদর উপজেলার পূর্ব মাইজচর গ্রামের মোহাম্মদ সাইফুলের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২২ জুন সকাল ১০টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় ওই শিশুকে। দুই দিন ধরে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার শ্বাসকষ্ট বেড়ে যায়। সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। তবে শিশুটির শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাকে ঢাকায় রেফারও করা হয়েছে, কিন্তু স্বজনেরা নিতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত