ময়মনসিংহের ভালুকায় মুরগির খামারের টিনের চালা থেকে পড়ে জাকির হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত জাকির উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের আবু সাইদের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভরাডোবা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানায়, গত বুধবার দুপুরে উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের জাকির হোসেন মুরগির খামারের টিনের চালে উঠে ফ্যান মেরামত করছিলেন। এ সময় অসাবধানতা বশত পা পিছলে তিনি নিচে পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেলে কান দিয়ে রক্ত বের হতে থাকে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ক্রমেই তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৮ টায় জাকির হোসেন মারা যান।
নিহত জাকিরের মামা আসফাক আল মামুন জানান, মুরগির খামারে ফ্যান মেরামতের জন্য টিনের চালে উঠেছিলেন। পরে নীচে পড়ে গিয়ে তার কান দিয়ে রক্ত বের হতে থাকে। প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গাজীপুরের শ্রীপুরে সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দে দমদমা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। কিন্তু কার্যক্রম শুরু করার প্রশাসনিক অনুমতি না থাকায় অর্থ বরাদ্দ ও জনবল নিয়োগ হয়নি। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কেন্দ্রটির বিভিন্ন আসবাব।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে গুমানী নদীর সেতুর মাপজোক, মাটি পরীক্ষা সম্পন্ন হলেও নকশার জটিলতায় নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে। ফলে তিনটি ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ খেয়ায় রশি টেনে নদী পারাপার হচ্ছে। এতে করে তারা দুর্ভোগের শিকার হচ্ছে।
২ ঘণ্টা আগে
রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। নিহতেরা জীবিকার তাগিদে সৌদি আরবে ওই সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন।
৪ ঘণ্টা আগে
নিহত স্বপ্না খাতুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার তিলাটিয়া এলাকায়। তাঁর পিতার নাম আলকাছ শিপরা। তাঁর স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সানকিপাড়া এলাকায়। নিহত স্বপ্না মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তার স্বামী রুবেল বেকার ছিলেন।
৪ ঘণ্টা আগে