
চাঁপাইনবাবগঞ্জের একটি মডেল মাদ্রাসায় ৯ বছরের এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে আটক করা হয়েছে সাকির আলী (২৩) নামের এক শিক্ষককে। সাকির আলী জেলার আল হিদায়াত হিফজুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষক। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দুধাই নন্দীপুকুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।
গতকাল বুধবার (১৩ মে) সকালে মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীর ওপর ভয়াবহ নির্যাতন চালান তিনি। ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, অন্য শিক্ষার্থীদের সামনে শিশুটিকে প্রথমে একটি লাঠি বা স্কেল-জাতীয় বস্তু দিয়ে আঘাত করেন শিক্ষক সাকির আলী। একপর্যায়ে তিনি শিশুটির গলা চেপে ধরে ওপরে তুলে মাটিতে ফেলে দেন। এ সময় শিশুটি কান্না করলেও নির্যাতন চালিয়ে যান শিক্ষক। ভয়ে পাশে থাকা অন্য শিক্ষার্থীরাও এগিয়ে আসতে পারেনি।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে আগেও শিক্ষার্থীদের মারধর ও কঠোর আচরণের অভিযোগ ছিল।
এদিকে শিশুটির পরিবার এই ঘটনায় গতকাল রাতে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, মামলা দায়েরের পর পুলিশ রাতেই অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত চলছে।

যশোরের কেশবপুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জনাব আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার নতুন মূলগ্রামের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জনাব আলী ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
৩ মিনিট আগে
১৬ বছরেও আমাদের পাওনা পরিশোধ করা হয়নি। ২০১০-১২ সাল থেকে একেকজনের পাওনার পরিমাণ ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা। আমরা বুঝি যে গ্রামীণফোন এটা দিতে পারবে না। তাই আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে ১০ কোটি টাকা চাচ্ছি। এটাই আমাদের মূল দাবি...
১৪ মিনিট আগে
আলু সংরক্ষণের জন্য ভাড়া নিয়ে রাজশাহীর পবায় একটি কোল্ডস্টোরেজে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার হামলা-ভাঙচুর চালানো হয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন
১৫ মিনিট আগে
রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা বাড়ানোর বিষয়টিও যাচাই করা হচ্ছে।
১৭ মিনিট আগে