
রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির গণ–সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আবুল বাসার ফুল মিয়া নামের এক বিএনপি নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে আলোচনার ঝড় উঠেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে এ গণ–সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য খোন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল উদ্দিন রাশেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যের আগে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
হাতিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ডের সভাপতি আবুল বাসার ফুল মিয়া ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করেন। এনিয়ে স্থানীয় বিএনপি নেতা–কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে সমালোচনা।
এ বিষয়ে জানতে চাইলে আবুল বাসার ফুল মিয়া বলেন, ‘আমি জয় বাংলা বলে কোনো স্লোগান দিই নাই। জয় বাংলা স্লোগান আমাদের দুশমন, এটা আমাদের খান্দানের দুশমন। কেন আমি জয় বাংলা বলব, আমি তারেক জিয়া জিন্দাবাদ বলেছিলাম।’ তিনি দাবি করেন, বক্তব্যের শেষের দিকে তাঁর পাশ থেকে অন্য কেউ ‘জয় বাংলা’ বলেছিল।
জানতে চাইলে হাতিয়ার পৌরসভা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের সিনিয়র নেতারা বক্তব্য দেওয়ার সময় তাঁদের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়। আবুল বাশার ভাই আমাদের একজন সিনিয়র নেতা, উনি বক্তব্য দেওয়ার সময় সংক্ষিপ্ত করতে বলায় তিনি “জয় হোক” “বাংলাদেশ চিরজীবী হোক” এ কথা বলতে গিয়ে ভুলবশত “জয় বাংলা” বলে ফেলছেন। তবে উনিতো “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলেন নাই। মানুষ মাত্রই ভুল। এটি তিনি ইচ্ছাকৃত করেননি।’
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গত ১৭ বছর আওয়ামী লীগ বিএনপি নেতা–কর্মীদের ওপর দমনপীড়ন চালিয়েছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাঁর কিছু দোসর কিছু লোকের ছত্রচ্ছায়ায় দল পরিবর্তন করার চেষ্টা করছেন। আবুল বাসার ফুল মিয়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সুযোগ–সুবিধা নিয়েছিলেন। বিএনপির সমাবেশে তাঁর এমন বক্তব্য মেনে নেওয়া যায় না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘কোনো বিএনপির নেতা–কর্মী নিষিদ্ধ স্লোগান দিতে পারবে না। সংগঠন বহির্ভূত কোনো কর্মকাণ্ডে কেউ জড়ালে সে যেই হোক, তার বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্ত করে সত্যতা পেলে ওই ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ঈদের ১১ দিন পরও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মানবিক সহায়তার নগদ ১০ লাখ টাকাসহ শাড়ি-লুঙ্গি বিতরণ না করার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলার সর্বত্র চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
৬ মিনিট আগে
ভুক্তভোগীরা জানান, কয়েক মাস ধরে খুলনার রূপসা থানার চর রূপসা গ্রামের রোকন হাওলাদারের ছেলে মুসফিকুর রহমান ইমন (২০), রামনগর গ্রামের ইসরাফিল মোল্লার ছেলে রাকিব হাসান (১৯), রাজশাহী সিটি করপোরেশনের চন্দ্রিমা থানার হাফিজুল খাঁ (৪৫) এবং ঢাকা জেলার সাভারের বাবুল আহমেদের ছেলে পলাশ হোসেন (২৮) লিবিয়ায় জিম্মি
১০ মিনিট আগে
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহায়তায় ঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছে দুটি পরিবার। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিমা দাবির অর্থ হস্তান্তরের মাধ্যমে...
২২ মিনিট আগে
শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে দুটি প্যানেল মুখোমুখি লড়াইয়ে নামছে। পরিচালনা পরিষদের ২০টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া দুজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাতে মনোনয়নপত্র দাখিল শেষে নির্বাচনের
১ ঘণ্টা আগে