
পাবনা সাঁথিয়ার আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে গৌরিগ্রাম ইউনিয়নে ঘুঘুদহ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতদের পরিবারের দাবি, জামায়াত সমর্থক হওয়ায় আফছারকে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহত আফছার উপজেলার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজী সরদারের ছেলে।
এলাকাবাসী জানায়, গতকাল রাত ১১টার দিকে আফছারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পাবনা হাসপাতালে মর্গে পাঠায়।
নিহতের মেয়ে আমেনা খাতুন বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট দেওয়াটাই আমার বাবার জন্য কাল হয়ে দাঁড়ায়। নির্বাচনের দিন প্রতিপক্ষরা আমার বাবার ওপর হামলা চালায়। আমার বাবা জীবন বাঁচাতে বাড়িতে পালিয়ে আসে।’ আমেনা খাতুনের ধারণা, রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর বাবাকে হত্যা করেছে।
আফছারের মা আবেদা খাতুন বলেন, ‘আমার ছেলে সহজ-সরল। সে কাজ ছাড়া কিছু বুঝত না। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।’
উপজেলা জামায়াতের আমির মোখলেসুর রহমান বলেন, ‘আফছার আলী দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। তিনি জামায়াত কর্মী নন, তবে সমর্থক।’
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে জেলা শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ।
১১ মিনিট আগে
ঢাকার সাভারে অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আবুল খায়ের পাটোয়ারী (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। তিনি চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।
১৩ মিনিট আগে
আমি নিজ কাজ শেষ করে দিকে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিলাম। এসময় ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারের ওপর পরে থাকতে দেখি। অনেক মানুষ তাকে ঘিরে ছিল। কেউ তাঁকে ধরছিল না। এরপর স্থানীয় মানুষের মাধ্যমে জানতে পারি তিনি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে
১৯ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৯ হাজার টাকার জাল নোটসহ হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সদর দশমিনা মাছ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগে