Ajker Patrika

সাগরে নৌকাডুবি, দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন দুই ছেলে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
সাগরে নৌকাডুবি, দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন দুই ছেলে
ফাইল ছবি

বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে এক জেলে মারা গেছেন। তাঁর নাম নূরে আলম (৪৫)। তবে নৌকাডুবির ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন তাঁর দুই সন্তান। নিজেদের প্রাণ রক্ষাই যেখানে দায়, সেখানে সাগরে প্রায় দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ নিয়ে বাড়িতে ফিরেছেন তাঁর ছেলেরা।

লক্ষ্মীপুরের বয়ার চর-সংলগ্ন সাগরের মোহনায় গতকাল শুক্রবার (২০ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। ঈদুল ফিতরের আগের দিন এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মারা যাওয়া জেলে নূরে আলম ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।

নূরে আলমের স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার সকালে নূরে আলম তাঁর দুই ছেলে শাহিন ও শাকিলকে সঙ্গে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যান। সবকিছু স্বাভাবিক থাকলেও শুক্রবার বিকেল ৫টার দিকে হঠাৎ শুরু হয় প্রবল ঝড়। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে সাগর, সৃষ্টি হয় ভয়াবহ ঢেউ।

ঝড়ের তীব্রতায় তাঁদের নৌকাটি উল্টে গেলে জীবন বাঁচাতে তিনজনই সাঁতার কাটতে শুরু করেন। দুই ছেলে প্রাণপণে বাবাকে নিয়ে তীরে ফেরার চেষ্টা চালালেও কিছুক্ষণ পর নূরে আলম নিস্তেজ হয়ে পড়েন। শেষ পর্যন্ত বাবাকে হারিয়েও তাঁকে ফেলে আসেননি সন্তানেরা। প্রায় দুই ঘণ্টা সাঁতরে তাঁরা তাঁদের বাবার মরদেহ নিয়ে বাড়ি ফিরতে সক্ষম হন।

স্থানীয় বাসিন্দা আনিস জানান, পরিবারটি অত্যন্ত দরিদ্র। নদীতে মাছ ধরেই তাঁদের জীবিকা চলে। বাবাকে হারিয়ে দুই সন্তান বাক্‌রুদ্ধ হয়ে গেছেন।

চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য মৃত জেলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হরমুজ প্রণালি খুলে দিল ইরান, পারাপারে মানতে হবে যে শর্ত

আয়রন ডোমের তথ্য ইরানে পাচার করেছেন ইসরায়েলি সেনা

কার ইশারায় জাহাজ চলছে হরমুজে, ১৯ দিনে পার হয়েছে ১০০

ইরান আক্রমণ: ৫০ বছর কোনো প্রেসিডেন্ট সাহস করেননি, ট্রাম্প কেন ঝুঁকি নিলেন

ইরাক থেকে সব সৈন্য প্রত্যাহার করছে ন্যাটো, যুক্তরাষ্ট্রে অস্ত্র বেচবে না সুইজারল্যান্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত