Ajker Patrika

জৈন্তাপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি যুবক নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
জৈন্তাপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি যুবক নিহত
প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুর সীমান্তে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে টিপরাখলা-ঘিলাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

যুবক গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

নিহত যুবকের নাম জমির আহমদ (২৫)। জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জৈন্তাপুর সীমান্ত এলাকা দিয়ে দিন রাত ভারতীয় পণ্য সামগ্রী আনতে বাংরাদেশি যুবকরা অনুপ্রবেশ করছে। সেক্ষেত্রে ভারতীয় খাসিয়াদের পান সুপারি জুম নষ্ট হচ্ছে। এ জন্য তাঁরা পাহারা বসান। সীমান্তে পণ্য আনতে গিয়ে জুমের ক্ষতি হওয়ার কারণে খাসিয়ারা গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আরও জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে একাধিক ছররা গুলির চিহ্ন রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।

তবে এ বিষয়ে জৈন্তাপুর রাজবাড়ীর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মঙ্গলবারের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ

কেন ব্যর্থ হলো ইসলামাবাদ সংলাপ, ইরান ও যুক্তরাষ্ট্র কে কী চায়

পুনর্বহালের এক মাস পর পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা পাবেন কোহিনূর মিয়া

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ ইসলামাবাদ আলোচনা, ফিরে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত