
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে সাড়ে আট লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং মালিকবিহীন একটি ইজিবাইক ও মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে এসব পণ্য ও যানবাহন জব্দ করা হয়। বিজিবি ব্যাটালিয়ন-৬১ (তিস্তা-২) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ২৫ আগস্ট একই ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে প্রায় সাত লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করেছিল বিজিবি।
বিজিবি জানায়, বুধবার গভীর রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৪৩ নম্বর প্রধান পিলারের ৭ নম্বর উপ-পিলার এলাকায় বিজিবির ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) পঁয়ষট্টিবাড়ী বিওপির টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাস্টারপাড়া এলাকায় চালকহীন একটি চায়না ইজিবাইক দেখে সেটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ইজিবাইকে থাকা অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে পাওয়া যায়। উদ্ধার হওয়া ডিসপ্লে ও ইজিবাইকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

একই রাতে সাড়ে ১০টার দিকে ৮৫২ নম্বর প্রধান পিলারের ৭ নম্বর উপ-পিলার সীমান্ত এলাকা থেকে ঝালঙ্গী ক্যাম্পের সদস্যরা অপর একটি টহল পরিচালনা করেন। এ সময় শূন্যরেখা থেকে ৫০০ গজ বাংলাদেশের ভেতরে বটতলী এলাকা থেকে মালিকহীন ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক কারিমুল ইসলাম সীমান্ত এলাকা থেকে ভারতীয় মোবাইলের ডিসপ্লে এবং মালিকবিহীন ইজিবাইক ও মোটরসাইকেল জব্দের সত্যতা নিশ্চিত করেছেন।

মাগুরার শ্রীপুরে ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান (৪৫) নামের এক পল্লী বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পল্লী বিদ্যুৎ কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার তখলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) মোহাম্মদ মাহবুবউল করিমকে ফেনীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মাহবুবউল করিমকে ডিসি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
১ ঘণ্টা আগে
নরসিংদী জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হলেও নরসিংদী পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। নরসিংদী জেলার সুনাম বহু আগে থেকেই। মেঘনার কোলঘেঁষে নরসিংদী পৌরসভা গঠিত। এক সময় পাটশিল্পের জন্য বিখ্যাত ছিল নরসিংদী জেলা। বর্তমানে বিখ্যাত তাঁতশিল্পের জন্য। কিন্তু এত আগে পৌরসভা প্রতিষ্ঠিত...
১ ঘণ্টা আগে
উৎসবমুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলিত হন প্রতিষ্ঠানের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যা
১ ঘণ্টা আগে