
উৎসবমুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলিত হন প্রতিষ্ঠানের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে এ দিবসের সূচনা করা হয়।
এ সময় মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মো. কামরুল হাসান, মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির, মাগুরা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডাক্তার আব্দুল্লাহেল কাফি, মাগুরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল হাইসহ কলেজের অধ্যাপক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বেলুন উড়ানো শেষে শিক্ষার্থীরা নানা সাজে সজ্জিত হয়ে ভুভুজেলা নিয়ে অংশ নেন বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি মাগুরা সদর হাসপাতাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার পর মাগুরা মেডিকেল কলেজের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। স্মৃতিচারণ শেষে শিক্ষার্থীরা উন্মুক্ত আড্ডায় মিলিত হন।
মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মো. কামরুল হাসান বলেন, মাগুরা মেডিকেল কলেজ ২০১৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। একে একে হাঁটি হাঁটি পা পা করে মাগুরা মেডিকেল কলেজ সপ্তম বছর পেরিয়ে অষ্টম বছরে পদার্পণ করল। সপ্তম বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজ এখনো পায়নি তার নিজস্ব ক্যাম্পাস। শিক্ষকসংকট থাকলেও মাগুরা মেডিকেল কলেজ ৭ বছরে খুলনা ও রাজশাহী বিভাগের মধ্যে মেডিকেল পরীক্ষার ফলাফলে পরপর চারবার প্রথম স্থান ধরে রেখেছে। তা ছাড়া অত্র কলেজ থেকে এক বছরের মধ্যে ১১ শিক্ষার্থী সাফল্যের সঙ্গে এফসিপিএস সম্পন্ন করেছেন। এটা মাগুরা মেডিকেল কলেজের সবচেয়ে বড় অর্জন। আমরা চাই, অবিলম্বে মাগুরা মেডিকেল কলেজের নিজস্ব ভবন হোক। যেখানে শিক্ষার্থীরা সৃজনশীলতার সঙ্গে পড়াশোনা করতে পারবে।

চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে বিদেশে ওষুধ পাচার করে আসছিল। বাংলাদেশে তুলনামূলক কম দামে পাওয়া যায়—এমন বিভিন্ন ওষুধ, বিশেষ করে ক্যানসারসহ জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ চক্রটি বিদেশে পাঠাত।
৩ মিনিট আগে
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
১৭ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
৩১ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন...
১ ঘণ্টা আগে