
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাত লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
বিজিবি ব্যাটালিয়ন-৬১ (তিস্তা-২)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, আজ ভোরে ওই ইউনিয়নের সীমান্তবর্তী প্রধানপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি ব্যাটালিয়ন-৬২ (তিস্তা-২)-এর পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের (বিওপি) টহল দলের সদস্যরা। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সীমান্তের শূন্যরেখার প্রায় ১০০ গজ অভ্যন্তরে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি প্যাকেটটি খুলে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করে। উদ্ধার করা এসব ডিসপ্লের বাজার মূল্য আনুমানিক সাত লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

মাগুরার শ্রীপুরে ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান (৪৫) নামের এক পল্লী বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পল্লী বিদ্যুৎ কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার তখলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) মোহাম্মদ মাহবুবউল করিমকে ফেনীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মাহবুবউল করিমকে ডিসি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
৩৮ মিনিট আগে
নরসিংদী জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হলেও নরসিংদী পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। নরসিংদী জেলার সুনাম বহু আগে থেকেই। মেঘনার কোলঘেঁষে নরসিংদী পৌরসভা গঠিত। এক সময় পাটশিল্পের জন্য বিখ্যাত ছিল নরসিংদী জেলা। বর্তমানে বিখ্যাত তাঁতশিল্পের জন্য। কিন্তু এত আগে পৌরসভা প্রতিষ্ঠিত...
৪০ মিনিট আগে
উৎসবমুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলিত হন প্রতিষ্ঠানের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যা
১ ঘণ্টা আগে