
কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্রোতে ভেসে গিয়ে সীমান্ত নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মধ্যবর্তী গ্রিন নেচার হোটেলসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক সীমান্তের বাড়ি কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় বলে জানা গেছে।
জানা গেছে, নিখোঁজ সীমান্ত গত বুধবার বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন। তাঁরা শহরের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্টে উঠেছেন। আজ বিকেলে তাঁরা সৈকতে গোসল করতে নামেন। হঠাৎ স্রোতের টানে তিনজন ভেসে যান। এর মধ্যে দুজনকে দ্রুত উদ্ধার করেন সৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে লাইফ গার্ড ও বিচের কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ পর্যটকের বন্ধুদের বরাতে বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুল আলম বলেন, সন্ধ্যায় সীমান্তসহ তিনজন পর্যটক সমুদ্রের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তাঁরা ডুবে যেতে থাকলে লাইফ গার্ড ও বিচকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
মাহবুবুল আলম আরও বলেন, সীমান্ত নামের ওই পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি সমুদ্রের পানিতে তলিয়ে যান। তাঁকে উদ্ধারে সাগরের বিভিন্ন স্থানে তল্লাশি চলছে।

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে ৩৩ মাস কারাভোগের পর এক নারীসহ তিন বাংলাদেশিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারত। আজ শুক্রবার বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)।
২৪ মিনিট আগে
সীমান্ত অতিক্রম করে বিএসএফের হাতে আটক হওয়া পাঁচ বাংলাদেশি ১১ দিন পর দেশে ফিরেছেন। আলাইপুর বিজিবি ক্যাম্প-সংলগ্ন পদ্মা নদীর তীরে তাঁদের গ্রহণ করেন রাজশাহী-৬ আসনের এমপি আবু সাইদ চাঁদ। তিনি পাঁচজনকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। তবে পাটবোঝাই নৌকা ফেরত আসেনি।
৪৩ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে স্বল্প খরচে দরজি ও রান্নার প্রশিক্ষণ এবং কম দামে সেলাই মেশিন দেওয়ার কথা বলে নারীদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে শিক্ষাপ্রতিষ্ঠানের কক্ষ ভাড়া নিয়ে প্রশিক্ষণের নামে টাকা নেওয়ার পর....
১ ঘণ্টা আগে
মৃত্যুর কিছুদিন আগে তাঁর ব্লাড ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ সেপ্টেম্বর তাঁকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেই তাঁর পৃথিবীযাত্রার ইতি ঘটে। পরে সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরের শ্মশানঘাটে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। ১৮ সেপ্টেম্বর ঢাকেশ্বরী জাতীয়...
১ ঘণ্টা আগে