
রংপুরের পীরগঞ্জে এক যুবককে অপহরণ করে বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ছাড়া আটকে রাখার সময় সিগারেটের আগুন দিয়ে ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়েছে বলে অভিযোগ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তিন অভিযুক্তকেও।
গ্রেপ্তাররা হলেন পীরগঞ্জ সদর এলাকার রাজা মিয়ার ছেলে জুয়েল মিয়া, সর্দারপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে খোকন ও আনারুল ইসলামের ছেলে সাগর মিয়া।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে সোহেল রানা তাঁর চাচার ব্যবহৃত ব্যাটারিচালিত তিন চাকার ভ্যান নিয়ে সর্দারপাড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পীরগঞ্জ পৌরসভার ঈদগাহ মাঠের পেছনে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান করা তিন যুবক তাঁর পথরোধ করেন।
অভিযোগ অনুযায়ী, এ সময় তাঁরা সোহেল রানার মুখ চেপে ধরে জোরপূর্বক তাঁকে অপহরণ করেন। পরে তাঁকে জুয়েল মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। সেখানে একপর্যায়ে সিগারেটের আগুন দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। এরপর সোহেলের পরিবারের কাছে মুঠোফোনে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
রোববার দুপুরে কৌশলে বিষয়টি পুলিশকে জানান সোহেল রানা। এরপর তাঁর অবস্থান শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয় পুলিশ। অবস্থান পরিবর্তন করায় তাঁকে শনাক্ত করতে সময় লাগে। পরে দিনভর অভিযান চালিয়ে সন্ধ্যায় পীরগঞ্জ পৌরসভার বালুয়াহাট এলাকা থেকে সোহেল রানাকে উদ্ধার করা হয়। একই সময় তিন অভিযুক্তকেও আটক করে পুলিশ।
এ ঘটনায় আজ সোমবার সোহেল রানা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা...
১ ঘণ্টা আগে
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের...
১ ঘণ্টা আগে
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।
১ ঘণ্টা আগে
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ জেলায় সংক্রামক রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। চলতি বছরের ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে ২৪ হাজার ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার জেলার ১৫টি হাসপাতালে ভর্তি ছিল ১৮০ জন। এর মধ্যে ১০৭ রোগী ভর্তি হয়েছে এক দিনে।
১ ঘণ্টা আগে