
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ব্যবসায়ী মো. মাসুদের দুই দিনেও কোনো সন্ধান মেলেনি। তাঁকে উদ্ধারে কাপ্তাই লেকে নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও বিএনপির নেতা-কর্মীরা অভিযান চালিয়ে গেলেও আজ রোববার (১৯ জুলাই) দুপুর পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মাসুদ কেপিএমের আওতাধীন কাপ্তাই চিপার হাউসে অস্থায়ী নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি বিলাইছড়ি উপজেলার ফারুয়া ও আশপাশের এলাকায় মৌসুমি ব্যবসা করতেন।
মাসুদের বড় মেয়ে মাইশা আক্তার তমা জানান, শনিবার সকালে ফারুয়া বাজার থেকে নিজস্ব ইঞ্জিনচালিত বোটে করে বাড়ি ফেরার কথা ছিল তাঁর বাবার। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও তিনি না ফেরায় পরিবারের সদস্যরা একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, কাপ্তাই লেকের গর্জনটিলা এলাকায় তাঁর বোটটি ভাসমান অবস্থায় রয়েছে। তবে মাসুদের কোনো সন্ধান মেলেনি।
খবর পেয়ে কাপ্তাই ইউনিয়ন বিএনপির নেতারা, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাদুল হাসান রুবেল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা তদারকি করেন।
পরে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেফটেন্যান্ট কমান্ডার শাহ আব্দুল্লাহ নাসেরের নেতৃত্বে আট সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে রোববার দুপুর পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ এবং সাধারণ সম্পাদক কামাল হাকিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাসুদ কাপ্তাই লেকে পড়ে যেতে পারেন। তাঁকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে মাসুদের বড় মেয়ে মাইশা আক্তার তমা তাঁর বাবার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
৬ মিনিট আগে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছ এক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে কাঞ্চনপুর এলাকা থেকে তাঁকে আটক করে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেল
১০ মিনিট আগে
তন্ময়ের বাবার নাম তাপস বর্মণ। তন্ময় ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজির (আইএআরটি) অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্স করছিলেন। সকালে কোচিং করতে ঢাকায় আসছিলেন।
১৫ মিনিট আগে
চুক্তি অনুযায়ী বাদী অভিযুক্তদের ব্যাংক হিসাবে দুই দফায় মোট ৪ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেন। পরে তিনি পাসপোর্ট ফিরে পান। একপর্যায়ে প্রবাসী স্বামী তার স্ত্রী-সন্তানদের নিয়ে ইতালিতে যাওয়ার উদ্দেশে একটি ফ্লাইটের টিকিট বুকিং করেন।
২২ মিনিট আগে