
টাঙ্গাইলের মধুপুরে আজ বুধবার দুপুরের কয়েক মিনিটের আকস্মিক ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ৫৩ হেক্টর কলা-পেঁপেবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে, পাঁচ এলাকায় ২৭ হেক্টর কলা ও ২৬ হেক্টর পেঁপেবাগানের ক্ষতি হয়েছে। আনারস ও বিভিন্ন সবজিখেতের ক্ষয়ক্ষতির হিসাব সংগ্রহ করা হচ্ছে।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম বলেন, প্রাথমিকভাবে শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছা এলাকায় ২৭ হেক্টর কলা এবং ২৬ হেক্টর পেঁপের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ চলছে।
দুপুরে হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় কিছু এলাকায় আনারসবাগানও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার কলাগাছ ভেঙে পড়েছে। শত শত ফলবতী পেঁপেগাছও উপড়ে পড়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

হরিণধরা গ্রামের কৃষক আবু সায়েম বলেন, ‘বুধবার দুপুরের কয়েক মিনিটের আকস্মিক ঝোড়ো হাওয়ায় আমাদের স্বপ্নগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। পাহাড়ি এলাকার শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া, হরিণধরা, কুড়াগাছাসহ বিভিন্ন এলাকায় কলা, আনারস, পেঁপে ও সবজির বাগান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।’
আবু সায়েম আরও বলেন, বিশেষ করে কলাগাছ ভেঙে ও উপড়ে পড়ায় বিপাকে পড়েছেন শত শত কৃষক। অনেক বাগান লন্ডভন্ড হয়ে গেছে। কোথাও কলাগাছের মাজা ভেঙে গেছে, কোথাও পুরো গাছ উপড়ে পড়েছে। পাশাপাশি আনারস, পেঁপে ও বিভিন্ন ধরনের সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘদিনের শ্রম, অর্থ ও পরিচর্যার পর ফসল ঘরে তোলার সময় ঘনিয়ে এসেছিল। অনেক কৃষক ধারদেনা ও সঞ্চয়ের টাকা বিনিয়োগ করেছিলেন কলা, আনারস ও পেঁপে চাষে। আকস্মিক ঝড়ে সেই বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির তালিকা তৈরি, সরকারি সহায়তা ও কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ দাবি করেছেন।

টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১২৭টি সিলিন্ডার উদ্ধার করে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।
২ ঘণ্টা আগে