Ajker Patrika

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস
জব্দ করা জাল পদ্মার পাড়েই পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে নিষিদ্ধ সময়ে মাছ ধরার দায়ে ১০ জেলেকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিবচর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জাল পদ্মার পাড়েই পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ শিবচর থানা ও নৌ পুলিশের যৌথ দল অংশ নেয়।

মৎস্য কার্যালয় আরও জানায়, অভিযানের সময় নদী থেকে জেলেদের আটকের পাশাপাশি পদ্মার চরাঞ্চলভুক্ত বন্দরখোলা ইউনিয়নের কাজীরসুরা বাজারের অস্থায়ী ইলিশের হাট ও দোকানপাট উচ্ছেদ করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের ইলিশ রক্ষায় সতর্ক করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্যজীবী দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, মা ইলিশ সুরক্ষায় পদ্মা নদীতে নিয়মিত টহল ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত