রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে হট্টগোলের ঘটনা ঘটেছে। বেষ্টনী ভেঙে মঞ্চের সামনে চলে এসেছে দর্শক। কেউ কেউ মঞ্চেও উঠে পড়েছেন।
বুধবার বিকেল চারটার দিকে শুরু হয় কনসার্ট। এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদ ও তাঁর দলের পরিবেশনায় অনুষ্ঠানের সূচনা হয়।
সরেজমিন দেখা যায়, রাত আটটা নাগাদ র্যাপার সেজান মঞ্চে উঠলে দর্শকদের একাংশ বেষ্টনী ভেঙে ফেলেন। নিরাপত্তা বেষ্টনীর ভেতরে থাকা বিশেষ দর্শক সারির চেয়ারগুলো লন্ডভন্ড করে মঞ্চের সামনে চলে আসেন তারা। এ সময় কয়েকজনকে মঞ্চেও উঠে যেতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা নেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কনসার্ট চলছে।
জুলাই গণ-অভ্যুত্থানে বিজয়ের দিন উদ্যাপন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংশ্লিষ্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্স এ কনসার্টের আয়োজন করে। এতে অংশ নিচ্ছেন পারসা মাহজাবীন, সেজান, কুঁড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলসহ বিভিন্ন শিল্পী ও ব্যান্ড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বিশেষ অতিথি ছিলেন হুইপ নূর-ই-আলম ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বর্ষা বিপ্লবের গান আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে মঞ্চে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য শেষে তাঁরা মঞ্চ থেকে নেমে যান।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রোহিঙ্গা নারী রোকেয়া বেগমকে নাগরিকত্ব ও চারিত্রিক সনদ দেওয়ার ঘটনায় ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. লিয়াকত আলীকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাই
৫ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিনসহ চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুম ছাড়াও সাম্প্রতিক সময়ে পাহাড় ও বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিং করতে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে বিপদে পড়ছেন। অনেকেই বন বিভাগের নিয়মকানুন না মেনে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে প্রবেশ করছেন।
১ ঘণ্টা আগে
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ট্রাকস্ট্যান্ড থেকে ৯ ফুট লম্বা ও ৯ কেজি ওজনের একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারের পর সাপটিকে গাজীপুর সাফারি পার্কের অজগর বেষ্টনীতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা।
১ ঘণ্টা আগে