Ajker Patrika

আশুলিয়ায় আন্দোলনে আহত শ্রমিক সেলিমের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আশুলিয়ায় আন্দোলনে আহত শ্রমিক সেলিমের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ফাইল ছবি

আশুলিয়ায় মজুরি বৃদ্ধির আন্দোলন চলাকালে হামলায় আহত শ্রমিক মো. সেলিম চিকিৎসাধীন মারা গেছেন। আজ সোমবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মো. সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান।

মো. সেলিম গত ৪ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টা দিকে সাভারের আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় কিছু দুষ্কৃতকারীর হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন বলে জানায় পুলিশ। তিনি আশুলিয়ার ট্রেন্ট সুজ লিমিটেড (ফরচুন জিপার) নামে একটি পোশাক কারখানার জুনিয়র অপারেটর ছিলেন।

পরদিন ৫ নভেম্বর (বৃহস্পতিবার) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত সেলিমকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ১০টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল আনার পর বৃহস্পতিবার ভোর ৪টায় তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

নিহত শ্রমিক মো. সেলিম মাদারীপুর জেলার কালকিনির উত্তর কানাইপুর গ্রামের মো. আব্দুর রহিম ও সেলিনা খাতুনের ছেলে। সেলিমের বাবা আব্দুর রহিম জানান, তারা বর্তমানে সাভার সবুজবাগ এলাকায় বসবাস করেন। তাঁর এক মেয়ে ও এক ছেলের মধ্যে সেলিম ছিল ছোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত