Ajker Patrika

মিরপুরে বাসে আগুন, ছাত্রলীগের দুই কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২৩: ১৩
মিরপুরে বাসে আগুন, ছাত্রলীগের দুই কর্মী আটক
রাজধানীর মিরপুরে ‘রাজধানী’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ‘রাজধানী’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে মিরপুর মডেল থানা-পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে মিরপুর ১ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির সব আসন পুড়ে গেছে। এ ছাড়া বাসটির সামনের বড় কাচও ভেঙে গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেওয়া হয়। ওই সময় বাসে যাত্রীও ছিল। তবে এ ঘটনায় কেউ দগ্ধ হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান রাতে আজকের পত্রিকাকে বলেন, মিরপুর এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত