কনসার্ট

ঢাকা ও চট্টগ্রামে লাকি আলীর কনসার্ট
২০২৩ সালে বাংলাদেশে গান শোনাতে এসেছিলেন বলিউড ও ইন্ডি-পপের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। সেবার নিজের শ্রোতাপ্রিয় গানগুলো দিয়ে মাতিয়ে তুলেছিলেন ঢাকার দর্শকদের। তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন তিনি। তবে এবার শুধু ঢাকা নয়, চট্টগ্রামেও পারফর্ম করবেন লাকি আলী।

নিউইয়র্কের পর এবার ফ্লোরিডায় অপূর্বর কনসার্ট
অভিনয়ের ব্যস্ততা কমিয়ে এখন গানে মন দিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। গত আগস্টে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় তাঁর প্রথম একক সংগীতানুষ্ঠান। নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের সেই কনসার্টে প্রায় দুই ঘণ্টা গান ও গল্পে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি।

মানিক মিয়া অ্যাভিনিউতে গাইবে ৭ ব্যান্ড
আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ওপেন এয়ার কনসার্টের আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ‘কনসার্ট ফর সলিডারিটি’ শীর্ষক কনসার্টের সহযোগিতায় রয়েছে ব্যান্ড সংগীতের সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।

আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ
গত ২৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানি সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট। শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি না পাওয়ায় স্থগিত হয়ে যায় আয়োজন। শুধু ওই কনসার্ট নয়, অনুমতি না পাওয়ায় সে সময় স্থগিত হয় পাকিস্তানি শিল্পীদের নিয়ে ঢাকায় আয়োজিত আরও দুই কনসার্ট।












