
রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবি। অভিযানে লুণ্ঠিত স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট ডিবি পুলিশের পদস্থ এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, ঘটনাটি ঘটিয়েছে পেশাদার একটি ডাকাত দল। তারা গুলি চালিয়ে স্বর্ণ লুট করার আগে কয়েক দিন জায়গা রেকি করেছে। ঢাকা ও ঢাকার বাইরের সদস্য নিয়ে ডাকাত দলটি কাজ করে। তাদের সবার নামে একাধিক মামলা আছে।
আজ শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে বিষয়টি নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে করবেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন। আনোয়ার হোসেন তাঁর সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা লুট হয়েছে বলে জানান।
সে সময় ঢামেকে আহত অবস্থায় আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অলংকার নামে আমার জুয়েলারি দোকান আছে। রাতে দোকান বন্ধ করে ২০০ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা নিয়ে বাসার গেটে আসি। এ সময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন আমার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে আমাকে লক্ষ্য করে গুলি করে। পরে আমার সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায়।’
ওই বাসার তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) পিয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘আনোয়ারের চিৎকার শুনে আমরা সবাই বের হওয়ার চেষ্টা করি। পরে গুলির শব্দ পাওয়ায় কেউ আর সাহস করেনি। মোটরসাইকেল চলে যাওয়ার পর রাস্তায় নেমে সবাই তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাই।’
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেনকে গুলি করে তাঁর কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় আনোয়ার হোসেনের স্ত্রী হোসনে আরা রামপুরা থানায় মামলা করেন। মামলায় ছয় থেকে সাতজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
৪ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে