
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা লুট হয়েছে দাবি করেছেন ওই ব্যবসায়ী।
রোববার রাত ১১টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন (৪৩)। ‘অলংকার জুয়েলার্স’ নামে তাঁর একটি স্বর্ণের দোকান রয়েছে।
ঢামেকে আহত অবস্থায় আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অলংকার নামে আমার জুয়েলারি দোকান আছে। রাতে দোকান বন্ধ করে দুইশ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে বাসার গেটে আসি। এ সময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন আমার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে আমাকে লক্ষ্য করে গুলি করে। পরে আমার সাথে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায়।’
গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘বনশ্রী থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।’

ওই বাসার তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) পিয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আনোয়ারের চিৎকার শুনে আমরা সবাই বের হওয়ার চেষ্টা করি। পরে গুলির শব্দ পাওয়ায় কেউ আর সাহস করেনি। মোটরসাইকেল চলে যাওয়ার পর রাস্তায় নেমে সবাই তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাই।’
স্বর্ণের দোকানের কর্মচারী রায়হান হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রতিদিনের মতো আজও স্বাভাবিকভাবে দোকান বন্ধ করতে বলে মালিক আনোয়ার হোসেন বাসার দিকে রওনা দেন। তাঁর বের হওয়ার প্রায় ১০ মিনিট পরে তিনিসহ আরেকজন বের হন। পরে বাসার গলিতে ঢুকতেই চিৎকার শুনতে পান এবং তিনটি মোটরসাইকেল দ্রুত বেরিয়ে যেতে দেখেন।
রায়হান আরও বলেন, রাতে দোকানের সামনে সন্দেহভাজন কাউকে ঘোরাঘুরি করতে দেখেননি তিনি।

এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে মোট সাতজন ব্যক্তি। একটি বাসার সামনে ভুক্তভোগীর সঙ্গে ধস্তাধস্তি করছেন তিনজন। ভুক্তভোগী চিৎকার করছেন। এরই মধ্যে দুর্বৃত্তদের একজন ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পরে ভুক্তভোগী গুলিবিদ্ধ হয়ে সড়ে যাওয়ার চেষ্টা করেন। অপরদিকে তিনটি মোটরসাইকেলে করে আসা সাতজনও পালিয়ে যায়। এর আগে দুর্বৃত্তদের একজনকে ভুক্তভোগীর কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিতে দেখা গেছে।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে রামপুরা থানা-পুলিশের পরিদর্শক তদন্ত আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটা দেখে কিছুটা ধারণা করা যাচ্ছে। তা ছাড়া সিসিটিভি ফুটেজেও পাওয়া যাবে। আশা করি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে পারব।’

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
৪ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
৫ ঘণ্টা আগে